অনলাইনে মৃত পূর্বপুরুষদের স্মরণ করলো চীন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

চীনে প্রতিবছর মৃত পূর্বপুরুষদের স্মরণে আয়োজিত হয় কিংমিং উৎসব। তবে এবার করোনার প্রকোপে অনলাইনেই এই উৎসব পালন হলো চীনে।

Manual3 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিংমিং উৎসবে চীনের লোকজন তাদের মৃত পরিবার, বন্ধুদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে থাকেন। তবে এবার করোনার ভয়ে অনলাইনেই সেরে ফেলা হয়েছে এই প্রার্থনা। এদিকে চীন সরকারও লোকজনকে এই উৎসব জনসমাগম এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পালনের পরামর্শ দিয়েছিল।

Manual8 Ad Code

এ বিষয়ে বেইজিংয়ের বেসামরিক বিষয়ক ব্যুরোর কর্মকর্তা লি কুয়ানজি বলেন, মানুষজন সামজিক রীতি যাতে ভিন্নভাবে পালন করে সে বিষয়ে আমরা তাদের উৎসাহ দিতে চাই।

Manual8 Ad Code

চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৬৩৯ জন। মারা গেছেন ৩ হাজার ২২৬ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code