অন্যের চাল নিজ হেফাজতে রাখায় ইউপি সদস্য আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ফেনী প্রতিনিধি:

Manual6 Ad Code

ফেনীর ধর্মপুর থেকে ভিজিএফ এর ৩ বস্তা চালসহ ইউ পি সদস্য নাছিরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বটতলা এলাকার একটি টেইলার্স দোকান থেকে চাল গুলো উদ্ধার করা হয়।এসময অনৈতিক ভাবে অন্যের চাল নিজ হেফাজতে রাখার দায়ে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য নাছিরকে আটক করা হয়।

Manual6 Ad Code

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ।এসময় রিতু ড্রেস হাউজ নামে একটি দোকান থেকে ত্রিশ কেজি করে মোট ৩ বস্তা চাল উদ্ধার করা হয়।একপর্যায় দোকান মালিকের দেয়া তথ্যমতে পুলিশ জানতে পারে চাউল গুলো সরকারী ভিজিএফ এর এবং এগুলো ইউপি সদস্য নাছির রেখেছে।পরে পুলিশ ইউপি সদস্য নাসিরকে আটক করে।

Manual1 Ad Code

এব্যপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান জানান,ইউপি সদস্য নাছির এর কাছ থেকে আরো তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code