হোমনায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন ও র‌্যালি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

মো. আক্তার হোসেন, হোমনা
কুমিল্লার হোমনায় ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (্এলজিইডি) উদ্যোগে গতকাল রবিবার ইউএনও রুমন দের সভাপতিত্বে উপজেলা পরিষদের অভ্যন্তরীণ ভাঙা রাস্তায় পিচ ঢালাই দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
পরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনসহ সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ২৫ কিলোমিটার রাস্তা সংস্কারের লক্ষ্যমাত্রা রয়েছে। পুরো অক্টোবর মাস জুড়েই গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ সংস্কারের এ কার্যক্রম চলবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code