আগামী সোমবার ইউক্রেনের মিত্রদের বৈঠক, নেতৃত্বে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের পাশে থাকা দেশগুলো আগামী সোমবার বৈঠকে বসবে। ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠিত এই বৈঠকে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হবে বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়।ফ্রান্সের প্রেসিডেন্টর সরকারি বাসভবন এলিসি প্রাসাদ জানিয়েছে, ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামে পরিচিত এই জোটের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

Manual4 Ad Code

মাখোঁ অনলাইনে ভিডিও সংযোগের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে এলিসি প্রাসাদ।ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কোস্তাসহ প্রায় ১০ জন নেতা জোটের বৈঠকে যোগ দিতে কিয়েভে উপস্থিত থাকবেন।ন্যাটো জানিয়েছে, জোটটির উপমহাসচিব রাদমিলা শেকেরিনস্কা অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন।এদিকে, মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আরও বাড়িয়ে দেওয়ার সময়েই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কোর ‘উত্তেজনা বাড়ানোর’ বিরুদ্ধে বিশ্ববাসীকে সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।

Manual8 Ad Code

গত জুলাইয়ে জেলেনস্কিসহ জোটের ৩৭টি সদস্য দেশের প্রতিনিধিরা ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর ১৬তম বৈঠকে অংশ নিয়েছিলেন।গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য এই জোট গঠন করে।সর্বশেষ বৈঠকে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দেয় মিত্ররা। পাশাপাশি, যুদ্ধবিরতি হলে ইউক্রেনে মোতায়েন করা হতে পারে এমন বাহিনীর মহড়ার বিষয়েও আলোচনা হয়। এর মাধ্যমে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code