আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহামের দ্বি-মাসিক সভা ও ঈদ পুনর্মিলনী

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual7 Ad Code

আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহামের দ্বি-মাসিক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই ঈদ পুনর্মিলনী ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহামের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দীর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার ক্যাশিয়ার হাজী সাহাব উদ্দিন, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মাওলানা এহসানুল হক, ট্রেইনিং এন্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি মাওলানা বদরুল হক খান, এক্সিকিউটিভ মেম্বার হাজী তারা মিয়া, হাজী আব্দুল গফুর, হাজী মুদ্দছির আলী প্রমুখ। সভায় বক্তারা বার্মায় রোহিঙ্গাদের উপড় অমানবিক নির্যাতনে নিন্দা জানান এবং তাদেরকে সহায়তা করতে সকলে প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code