

প্রবাসের ব্যস্তময় জীবনে পরিবার পরিজন আর বন্ধু-বান্ধবদের নিয়ে একটু নির্মল আনন্দ একটু ভিন্নরকম বিনোদনের ছোঁয়া দিতে লিভারপুল বিএনপির উদ্যোগে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। “এসো সবাই মিলি প্রাণের উৎসবে” ¯েœাগান ধারন করে লিভারপুল বিএনপির বিভিন্ন স্থরের নেতা-কর্মী ও তাদের পরিবার পরিজন এবং কমিউনিটির নানা নেতৃবৃন্দের অংশগ্রহনে গত ৫ সেপ্টেম্বর এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয় অন্যতম পর্যটন কেন্দ্র লেইক ড্রিষ্ট্রিক-এ। সেখানে পৌছে সকলেই দিনভর অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক অনুষ্টান,খেলাধুলা,মধ্যাহ্ন ভোজন আর দর্শনীয় স্থানগুলো উপভোগ করেন। ফখরুল আলম ও নুর আফছারের উপস্থাপনায় অনুষ্টিত সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীদের গান পরিবেশন ছাড়াও ছিল কৌতুক। ছিলো মহিলাদের বালিশ খেলা, পুরুষদের ডিম প্রতিযোগীতা,কিশোরদের মুরগের লড়াই, শিশুদের দৌড় সহ বিভিন্ন দেশীয় খেলাধুলা। প্রতিযোগিতা শেষে সকলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। লিভারপুল বিএনপির এই আনন্দ ভ্রমণে অন্যান্যদের মধ্যে যোগ দেন লিভারপুলের প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব চৌধুরী, সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ,আবুল হাসেম ভুইয়া কামাল,আলহাজ¦ মানিক মিয়া,আমীন কৌরেশী, হারুনুর রশিদ,উমর আলী,মোর্শেদ চৌধুরী,রাশেদ আহমেদ,জিল্লুল করিম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি