বার্মিংহাম জাসদের সিপাহী জনতার অভুথথান দিবস পালন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

রাজু আহমেদ ঃ ৭ নভেম্বর সিপাহী জনতার অভুথথান দিবস পালন করেছে বার্মিংহাম জাসদ। আলোচনা সভা ও কর্ণেল তাহেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যুক্তরাজ্য জাসদের সিনিয়র নেতৃবৃন্দসহ বার্মিংহাম জাসদ ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৭ নভেম্বর বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে সিপাহী জনতার অভুথথান দিবস পালন করা হয়। বার্মিংহাম জাসদের আহবায়ক সালেহ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সিপাহী জনতার অভুথথান দিবসের আলোচনা সভায বক্তারা কর্ণেল তাহেরের আদর্শে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জাসদের উপদেষ্টা সর্বইউরোপীয় জাসদের আহবায়ক মতিউর রহামন মতিন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু,সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন শামিম ও গ্রেটার লন্ডন জাসদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শাবুল। বক্তব্য রাখেন মহিলা নেত্রী জোসনা পারভীন,তারেক চৌধুরী,আতিফ হোসেন টুটুল,আমিরুল ইসলাম বেলাল,শামসুজ্জামান শাবলু,মাহমুদুর রহমান শাহনুর,মাসুক হোসেন,অলিউর রহমান,জয়দেব দুলু,সৈয়দ শাহেদ আলী,আবেদ হোসেন,আখমল হোসেন প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code