যুক্তরাজ্যর দাবি: ইউক্রেনে সফল আক্রমণের গোলাবারুদ নেই রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে সফল সামরিক অভিযান পরিচালনার মতো অস্ত্র ও স্থানান্তরে সক্ষম সেনা ইউনিটের ঘাটতি রয়েছে রাশিয়া। মঙ্গলবার মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা তথ্যে এই মন্তব্য করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

ব্রিটিশ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, মস্কো এখন বড় জয়ের দাবি করবে। কিন্তু আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের ফলাফল নির্ধারণ করার মতো প্রস্তুতির ঘাটতি রয়েছে রুশ সেনাবাহিনীর। এমন সময় এই দাবি করলো যুক্তরাজ্য যখন ইউক্রেন আশঙ্কা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্বাঞ্চলে নতুন আক্রমণ শুরু করতে পারে রাশিয়া।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code