আত্রাই চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যের সংবাদ সম্মেলন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

আত্রাই (নওগাঁ) :
নওগাঁর আত্রাইয়ে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে তারই পরিষদের ৯ ইউপি সদস্য সংবাদ সন্মেলন করেছে।

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস শুকুর সরদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তার পরিষদের সদস্যরা। একই সঙ্গে, তার বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Manual7 Ad Code

মঙ্গলবার বিকাল ৫টায় আত্রাই প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের ৯ সদস্য এ অভিযোগ করেন।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইমান আলী। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার দায়িত্ব গ্রহণের পর থেকে ইউপি সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। গত দুই বছর ধরে তিনি অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প, বার্ষিক উন্নয়ন ও রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় নেয়া প্রকল্পগুলো বাস্তবায়ন না করে ইউপি সদস্যদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলন ও আত্মসাৎ করে আসছে। এমনকি, ট্যাক্স, হাট-বাজার ইজারার টাকা পয়সার কোনো হিসাব পরিষদের সদস্যদের জানান না তিনি। এছাড়া, ভুয়া রেজুলেশনের মাধ্যমে তিনি সকল টাকা আত্মসাৎ করে আসছেন।

Manual6 Ad Code

ইউপি সদস্য জনাব আলী জানান, গত ৩০ মাসের সম্মানী ভাতা আমাদের প্রদান করেন নাই। এলজিএসপিএর বরাদ্ধকৃত অর্থ ও কাবিখা ও কাবিটা এডিপি কোথায় কিভাবে কাজ করে আমাদের জানা নাই। ইউনিয়নের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ায় প্রতিবাদ করলে তিনি গালিগালাজ করাসহ নানা হুমকি-ধামকি দেন।

Manual7 Ad Code

আর এক সদস্য আব্দুর রশিদ জানান, অত্র এলাকায় ভিজিডি, বয়স্ক ভাতা প্রতিবন্ধি ভাতা বিধবা ভাতা মাতৃত্ব ভাতা বরাদ্দ করেন সম্পূর্ন নিজের ইচ্ছামত।
এ অবস্থায়, ইউনিয়নের উন্নয়নের স্বার্থে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ আসমা খাতুন,মনোয়ারা খাতুন, নাজু খাতুন,মোঃ জনাব আলী, আব্দুর রশিদ সরদার,গোলাম ছারোয়ার উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code