সাপাহার আম বাজারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সাপাহার (নওগাঁ) :
নওগাঁর সাপাহারে পুরোদমে আমের বেচা-কেনা বা আম বাণিজ্য ইতোমধ্যেই শুরু হয়েছে। নওগাঁ জেলার সাপাহারে প্রচুর পরিমানে রয়েছে আমের সেরা আ¤্রপলী, হাঁড়ি ভাঙ্গা, ফজলী ও বারী-৪ জাতের আম যা পরিপক্ক হয়ে সরকারী দেয়া সময় হতে আমচাষীগন বাজারজাত করতে শুরু করেছে। সরকারী নিয়মানুযায়ী ১৮জুন হতে নির্ধারণ করা হয়েছে আ¤্রপলী বা রুপালী আম নামানোর। সে হিসেবে আমচাষীদের আম নামানো শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার লোকের আগমণ ও প্রস্থান শুরু হয়েছে। ঠিক এই মহুর্তে আমবাজার সহ সারা উপজেলায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন করোনা মোকাবেলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে জোর তৎপরতা শুরু করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান ইতোমধ্যেই উপজেলা প্রশাসনিকভাবে সাপাহারের আম চাষী আম ব্যাবাসায়ী, হোটেল রেস্তোরা মালিক ও আবাসিক হোটেল মালিকদের নিয়ে দফায় দফায় করোনায় করণীয় সম্পের্কে মিটিং সিটিং করা হয়েছে, প্রতিটি আমের ক্রয় কেন্দ্রের সামনে দু’জন করে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক রাখা, হাত ধোয়ার জন্য হ্যান্ড সেনেটাইজার, সবান রাখার ব্যাবস্থা নিশ্চিত ও মাস্কব্যাবহার করে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা বেচার পরামর্শ প্রদান করা হয়েছে। এর পর সাপাহার থানা প্রশাসনের করণীয় সম্পর্কে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সাথে কথা হলে ইতোমধ্যেই তিনিও সকল প্রকার সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের সাথে মিল রেখে এক যোগে সকল প্রকার ব্যাবস্থা নেয়ার সিদ্ধান্ত ও গনসচেতনাতা বৃদ্ধির লক্ষে আম চাষী, আমব্যাবসায়ী, বেপারী ও সাধারণ জনগনের করণীয় সম্পর্কে নির্দেশিকা লিফলেট বিতরণের ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান। এছাড়াও সম্প্রতি সাপাহারে স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও পথচারীদের নিকট হতে জরিমানও আদায় করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. রুহুল আমিন এর সাথে কথা হলে তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশা পাশি যে সমস্ত লোকের মাঝে করোনা ভাইরাসের লক্ষন বা উপসর্গ পাওয়া যাবে তৎক্ষনাত তাকে সনাক্ত করে পরীক্ষা ও আসোলেশনে রাখার ব্যাবস্থ করা হবে। শেষে আমব্যাবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা জানান যে ইতোমধ্যেই উপজেলা প্রশাসনিকভাবে যাবতীয় করণীয় সম্পর্কে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে আমরা সকল আমব্যাবসায়ীগন সে নিয়ম কানুন মেনেই আম কেনা-বেচার কাজ বেশ জোরে সোরেই চলছে। সাপাহার আমচাষীগন দেশের সকল ব্যাপারীদের দেশ সেরা আম কেনার জন্য নওগাঁ জেলার সাপাহারে আসার জন্য স্বাগত জানিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code