সারিয়াকান্দি থেমে নেই কৃষি পরামর্শ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সারিয়াকান্দি, (বগুড়া) :
“গতিতে জীবন, স্থিতিতে মরন, কৃষিতেই আছি কৃষিতেই বাঁচি’’ প্রতিপাদ্যকে মনে ধারণ করে এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে এ বৈষিক মহামারি করোনাতেও থেমে নেই রেড জোন বগুড়ার কৃষি।

Manual5 Ad Code

বগুড়া সারিয়াকান্দির কৃষিখাত কে আরও উন্নয়মূখী করতে এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে থেমে নেই কৃষি পরামর্শ প্রদান। মাঠ থেকে অন্য মাঠ, এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ভেলাবাড়ী ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলম। তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিনিয়ত কৃষকদের করোনাকালে কৃষিকে আরও গতিশীল করতে কৃষি কাজ চালিয়ে যেতে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার, আউস ধানের আবাদ বাড়ানো, সবুজ সার হিসাবে ধৈঞ্চা চাষ বাড়ানো, সবজি ফসলের চাষ বাড়ানো, বসত বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে শাক সবজি চাষ সহ নানা কিছু।

এব্যাপারে তিনি জানান, করোনাকালে যেন চাষিরা কৃষি পরামর্শের অভাবে রোপনকৃত ফসল ঘরে তুলতে হিমশিম না খান সেজন্য তাদের প্রতিনিয়ত কৃষি পরামর্শ প্রদান করা হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code