

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২টি গ্রামীন রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে উপজেলার ২টি রাস্তার ২ কিঃমিঃ এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থীক সহায়তায় এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। ২০১৯-২০২০ অর্থ বছরে গ্রামীন রাস্তা টেকসই করনের লক্ষ্যে হেরিং বন বন্ড নাচোল ইউপির হাঁকরইল গ্রামে ১ কিঃমিঃ ও নেজামপুর ইউপির বাঁশবাড়িয়ায় ১ কিঃমিঃ রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে মেইন রোড থেকে হারুনের দোকান থেকে খুলুপাড়া গোরস্থান পর্যন্ত ৫১ লাখ, ৮১ হাজার ৩শ’ ও নেজামপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া মেইন রোড থেকে গিয়াস চেয়ারম্যানের বাড়ি হয়ে মেইন রোড পর্যন্ত ১ কিঃমিঃ ৫১ লাখ, ৮১ হাজার ৩শ’ টাকা ব্যয়ে এইচবিবি করণের কাজ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাজেদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।