আমি সম্পৃক্ত নই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:ভালোবেসে কাঁটাতার ভেদ করেছেন তারা। সীমান্ত পেরিয়ে একে-অপরের গলায় পরিয়েছেন মালা। বেঁধেছেন সংসার। কিন্তু গুঞ্জন উঠলো, সাড়ে তিন বছরের সেই সংসারে নাকি ভাঙনের সুর বাজছে!

Manual7 Ad Code

বলা হচ্ছে ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির কথা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর তারা বিয়ে করেছিলেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছেন। এমনকি সৃজিতকে বিয়ের পর মিথিলা টলিউডেও কাজ শুরু করেছেন। মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ, সিনেমা ইত্যাদি।

কিন্তু কলকাতার প্রথম সারির গণমাধ্যম আনন্দবাজারে একটি গসিপ আর্টিকেল প্রকাশিত হয়েছে। যেখানে নাম-ছবি উল্লেখ না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীতে মজেছেন। সে কারণেই নাকি ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যে নাকি কাগজ-কলমে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে।

Manual2 Ad Code

ওই আর্টিকেলে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের ‘বিচ্ছেদ’ সম্ভাবনার খবর প্রকাশ করছে। বিষয়টি নিয়ে মিথিলা উল্টো প্রশ্ন ছুঁড়ে দিলেন! বললেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code