জয়া আপুই কাস্ট করতে বলেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual8 Ad Code

মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা, তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশীকাঁথার জমিনে। এমনই গল্প নিয়ে বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’।

Manual1 Ad Code

শুক্রবার (২০ ডিসেম্বর) সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে মুক্তিযুদ্ধের সময় দুই বোন যে তাদের পরিবারের সবাইকে হারিয়ে জীবনযুদ্ধে টিকে থাকে, তারই রেশ মিলেছে। সিনেমায় রাহেলা চরিত্রে জয়া আহসান। তারই কিশোরকালের চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য চৌধুরী। এই কিশোরী আগেও জয়ার ছোটবেলার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন ‘দেবী’ সিনেমায়।

ফের ২৭ ডিসেম্বর বড় পর্দায় লাবণ্য হাজির হচ্ছেন জয়া আহসানের ছোটবেলার চরিত্রে! জয়া আহসান এমন একজন অভিনেত্রী, যার সঙ্গে কাজ করা গৌরবের, এমনটাই বললেন এই তরুণ অভিনেত্রী।

এসব নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন লাবণ্য। বলেন, “জয়া আপুর সাথে এর আগেও আমি ‘দেবী’ সিনেমায় কাজ করেছি। সেখানেও তার ছেলেবেলার চরিত্রে কাজ করেছিলাম। এবার জয়া আপুই আমার কথা নির্মাতাকে বলেন। তার (জয়া আহসান) সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। একসাথে হয়তো আমাদের শুট হয়নি, কিন্তু তার সাথে এক সিনেমায় কাজ করাও গর্বের।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code