হৃতিকের বাহুডোরে কিয়ারা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual1 Ad Code

প্রথমবার সিনেমায় জুটি বাঁধলেন হৃতিক-কিয়ারা। সৌজন্যে যশরাজ ফিল্মসের ‘ওয়ার ২’। কিছুদিন আগে ইতালির রাস্তায় হৃতিকের অ্যাকশন দৃশ্যের ঝলক ভাইরাল হয়েছিল, এবার পালা রোমান্টিক দৃশ্যের। সেটের একের পর এক ছবি ও ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হতেই ভক্তরা যেন উচ্ছ্বসিত।

এবারে ভাইরাল হওয়া ছবিগুলিতে, ইতালির রাস্তায় হৃতিকের বাহুডোরে দেখা গেলো কিয়ারাকে! যদিও সেটি গানের দৃশ্যের সুবাদে। তাতে হৃতিকের পরনে ছিল ধূসর রঙের শার্ট ও ডেনিমের সঙ্গে সাদা টি-শার্ট, অন্যদিকে কিয়ারার গায়ে চেক পিঙ্ক ওয়ান পিস।

Manual5 Ad Code

সমবার ( ২৩ সেপ্টেম্বর ) হৃতিক ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন একটি অত্যাশ্চর্য লোকেশনের ছবি। যেখানে এই সিনেমার শুটিং চলছে। ছবিতে তাকে ইতালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়।

‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন। হৃতিক-কিয়ারার সঙ্গে এই ছবিতে আরও অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ওয়ার’র সিক্যুয়েল এটি, যেখানে হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বনি কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই হাই-অকটেন অ্যাকশন ড্রামা ২০১৯ সালে মুক্তির সাত দিনের মধ্যে ২০০ কোটির টাকার ব্যবসা করেছিল। ছবিতে গুপ্তচরের ভূমিকায় তাক লাগিয়েছিলেন হৃতিক।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code