আমের রসে রঙিন ত্বক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

বছরের এই সময়টা এতো গরমের ভেতরও অনেকেরই খুব পছন্দ। তার একমাত্র কারণ টসটসে পাকা আম। ভিটামিন এ, ভিটামিন সি, কপার ও পটাশিয়াম সমৃদ্ধ ফলের রাজা আম স্বাদ ও পুষ্টিতে অনন্য।  তবে প্রিয় ফলটি ত্বকের জন্যও খুব কাজের। উজ্জ্বলতা বাড়াতে বা ব্রণের দাগ দূর করতে আমের জুড়ি নেই।

Manual3 Ad Code

ত্বকের যত্নেও আম যেভাবে ব্যবহার করবেন:

Manual1 Ad Code

রোদে পোড়া কালো কালো দাগ তুলতেও আমের প্যাক ব্যবহার করুন। ১ চা চামচ আমের রসের সঙ্গে ২ চা চামচ বেসন ও ১ চা চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানান। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে নিন। ব্রণ দূর করতে ১ চা চামচ আমের রস, ২ চা চামচ টক দই ও ২ চা চামচ মধু দিয়ে মিশিয়ে নিন। ত্বকে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন, এবার ধুয়ে ফেলুন।   ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ১ চা চামচ আমের রস, ২ চা চামচ ময়দা ও ১ চা চামচ মধু দিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার পুরো মুখের লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Manual5 Ad Code

এছাড়া আমের প্যাক ব্যবহারে মরা কোষ দূর হয় ও ত্বক নরম-কোমল-স্নিগ্ধ থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code