ত্বকের যত্নে গ্রিন টি কীভাবে ও কেন ব্যবহার করবেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

গ্রিন টিতে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট মেলে। চা পাতার ঔষধি গুণের কথা স্বীকার করেছে বিজ্ঞানও। আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি এবং মেডিসিনে উল্লিখিত একাধিক গবেষণায় বলা হয়েছে, নিয়মিত গ্রিন টি খেলে বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমে। শরীরের পাশাপাশি কিন্তু ত্বকের জন্যও দারুণ উপকারী এই চা।

Manual1 Ad Code

২০১০ সালে বার্মিংহামের অ্যালবামা বিশ্ববিদ্যালয়ের ত্বকের চিকিৎসা বিভাগের একটি গবেষণা বলছে, গ্রিন টি বা ক্যামেলিয়া সিনেসিস গাছের পাতায় রয়েছে পলিফেনল এবং ছয় রকমের ক্যাটেসিনস। এদের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে এপিগ্যালো ক্যাটেসিন গ্যালেট বা ইজিসিজি এবং এপিক্যাটেসিন গ্যালেট বা ইসিজি।

Manual6 Ad Code

এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে থাকা ফ্রি র‌্যাডিক্যালসের সঙ্গে যুদ্ধ করে। ফ্রি র‌্যাডিক্যালস সংখ্যায় বেড়ে গেলে নানারকম অসুখ হতে পারে, কোষের ক্ষতি হতে পারে, এমনকি, ক্যানসারের ঝুঁকিও বেড়ে যেতে পারে।

গবেষকদের মতে, সূর্যের অতি বেগুনি রশ্মি লেগে ত্বকের ডিএনএর যে ক্ষতি হয়, সেই ক্ষতিও মেরামত করতে পারে গ্রিনটিতে থাকা ইজিসিজি। যার ফলে সূর্যের রশ্মিতে ক্ষতিগ্রস্ত হয়ে ত্বকে যে ননমেলানোমা ক্যানসার হয়, তা র ঝুঁকিও অনেকটা কমে যায়।

গ্রিন টিতে থাকা ভিটামিন বি২, ভিটামিন ই এবং পলিফেনল ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। ত্বকের লালচে ভাব দূর করতে পারে, ব্রণর সমস্যা কমাতে পারে, ত্বককে আর্দ্রও রাখতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন গবেষণায়।

দুই টেবিল চামচ গ্রিন টি এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। স্পর্শকাতর ত্বকের জন্য এই প্যাক খুবই উপকারী। নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে।

ডিমের সাদা অংশের সঙ্গে গ্রিন টির লিকার মেশান। মিশ্রণে লেবুর রস ও বেসন মিশিয়ে ফেটিয়ে নিন ভালো করে। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। আরও কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণের সমস্যা।

১ টেবিল চামচ গ্রিন টি গরম পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে ঠান্ডা করে ১ টেবিল চামচ মধু ও বেকিং সোডা মিশিয়ে পেস্ট করে নিন চা পাতা। মিশ্রণটি পরিষ্কার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Manual4 Ad Code

গ্রিন টি লিকারের সঙ্গে লেবুর রস ও ১ চা চামচ অলিভ এবং ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের বলিরেখা দূর করে উজ্জ্বল ও সুন্দর করবে ত্বক।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code