লাল তরমুজ চেনার কৌশল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: তরমুজ খেতে কে না পছন্দ করেন! এই ফল দেখতে যেমন আকর্ষণীয় খেতেও অনেক সুস্বাদু। সবাই চায় বাজার থেকে লাল টকটকে মিষ্টি তরমুজ কিনে আনতে।

তবে বাজার থেকে তরমুজ কিনে আনার পর দেখা যায় ততটা লাল কিংবা মিষ্টি নয় সেটি! এমন ঘটনা প্রায় সবার সঙ্গেই কমবেশি ঘটেছে।

Manual3 Ad Code

আসলে বাইরে থেকে দেখতে ভালো মনে হলেও কাটার পর দেখা যায় তরমুজটি ফ্যাকাশে। তবে কিছু কৌশল আছে, যা দেখে আপনি খুব সহজেই অনেকগুলো তরমুজের ভিড়েও পাকা ও সুস্বাদুটি বেছে নিতে পারবেন।

Manual1 Ad Code

১. তরমুজের মাথার দিক খেয়াল করুন। যদি দেখেন হলুদ রং ধরেছে তাহলে তাহলে বুঝবেন তরমুজ পাকা। পুরো সবুজ মানে তরমুজ এখনো কাঁচা আছে।

২. তরমুজ হাতে নিয়ে দেখুন। যদি ভেতরটা ফাঁপা মনে হয় তাহলে বুঝবেন তরমুজ এখনও কাঁচা আছে। পাকা তরমুজে প্রচুর পানি থাকে। ফলে তরমুজ ভারি হয়।
৩. তরমুজের গায়ে হাত দিয়ে আওয়াজ করে দেখুন। পাকা তরমুজে এমন আওয়াজ হবে বুঝবেন ভেতরে পানি আছে। যদি অতিরিক্ত ভারি আওয়াজ হয় তাহলে বুঝবেন তরমুজ বেশি পেকেছে।

৪. তরমুজের গায়ে হাত দিয়ে আওয়াজ করে দেখুন। পাকা তরমুজে এমন আওয়াজ হবে বুঝবেন ভিতরে পানি রয়েছে। যদি অতিরিক্ত ভারী আওয়াজ হয় তাহলে বুঝবেন তরমুজ বেশি পেকে গিয়েছে।

৫. তরমুজের আকৃতি খেয়াল করুন। যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি।

Manual2 Ad Code

৬. তরমুজের উজ্জ্বল রং দেখে বোকা হবেন না। পাকা তরমুজ সাধারণত গাঢ় ও কালচে হয় দেখতে।

Manual1 Ad Code

আরও পড়ুন: অতিরিক্ত তরমুজ খেলে হতে পারে যে ৫ সমস্যা

৭. ভালো করে দেখুন তরমুজের গায়ে কালো ছোপ আছে কি না। যদি থাকে তাহলে টিপে দেখুন। যদি দেখেন নরম তাহলে তরমুজ নেবেন না। বেশি পাকা তরমুজ নরম হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code