আ.লীগ প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ওসিকে প্রত্যাহার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে অন্যত্র বদলি করে এ থানায় অন্য একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে কমিশনকে অবহিত করার জন্য পুলিশের আইজির কাছে চিঠি দিয়েছে কমিশন।

Manual1 Ad Code

গতকাল বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নূর নাহার ইসলাম স্বাক্ষরিত পুলিশের আইজির কাছে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমানকে অন্যত্র বদলির জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী ওসি মো. মুজিবুর রহমানকে অন্যত্র বদলি করে অন্য একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা গ্রহণপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিতকরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’

জানা গেছে, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে করিমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র দাখিলের সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নাসিরুল ইসলাম খান আওলাদ তার লোকজনের ওপর হামলা হতে পারে আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য থানার ওসিকে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেন নাসিরুল ইসলাম খান আওলাদ।

Manual5 Ad Code

এ বিষয়ে করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code