ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর আয়োজনে সহস্রাধিক প্রবাসীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালির ভেনিসে বাংলাদেশের সুনামধন্য কিশোরগঞ্জ জেলার ভৈরব ,আব্দুল্লাহপুর ,অস্ট্রগ্রাম ,মিঠামইন সহ ১৩ টি থানার প্রবাসীদের নিয়ে ভেনিসে এই প্রথমবারের মতো একত্রিত ভাবে রোজাদারদের সম্মানে ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে ভেনিসের প্রায় সহস্রাধিকরোজাদারদের সম্মানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরঞ্জের প্রবীণ কমিউনিটি নেতা রফিকুল বারি,আবদুল মান্নান,হাজী আবুল কাসেম,তোফাজ্জল খান তোষন,তাজুল ইসলাম, মোবারক হোসাইন, সোলাইমান হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন ফখরুল চৌধুরী,আমির হোসেন,সোহেল রহমান,নওয়াজ শরীফ,রাজিবুর হাসান,আবদুল আহাদ মিয়া।
ভেনিস আওয়ামীলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ডালি ,সদস্য সচিব মোস্তাক আহমেদ ,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ,বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার,,ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা শামীম দেওয়ান,ভৈরব সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক সুহেল রহমান ,বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম ,কুমিল্লা জেলা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শরীফ মৃধা ,যুগ্ম আহ্বায়ক মোক্তার মুল্লা ,যুবলীগের ভারপ্র্যাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু,আফাই আলী,আপন স্বাধীন ,আবু বক্কর ,সুহেল মিয়া ,তৌফিকুজ্জামান ভেনিসের কর্মরত সাংবাদিক সহ ইফতার মাহফিলে ভেনিসের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী সহ কমিউনিটির নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে শরিক হয়েছেন।
ইফতারের আগে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান করা হয় ও দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ।
পরিশেষে ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত রোজাদারদের কে ধন্যবাদ জানান কিশোরগঞ্জ বাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code