রোমে মেট্রোরেল-ট্রেনে ফ্রিতে বাংলা বই পড়ার সুবিধা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: রোমে মেট্রোরেল এবং কিছু ট্রেনে ফ্রিতে বাংলা বই পড়ার সুযোগ করে দিয়েছে রোমের পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি (ATAC)। সম্প্রতি ইতালির রাজধানী রোমের মেট্রোরেল ও কিছু ট্রেনে ডিজিটাল মাধ্যমে অর্থাৎ হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিউআর কোড দিয়ে স্ক্যান করে বইগুলো পড়ার ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রেলভ্রমণের সময় যাত্রীদের একঘেয়েমি দূর করার জন্য বই পড়ার ব্যবস্থা চালু ছিল। তবে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বই সেখানে পাওয়া গেলেও কোনো বাংলা বই ছিলো না। সম্প্রতি বিষয়টি নজরে আসে স্থানীয় প্রবাসী বাংলাদেশি আলী সবুজের। এরপর থেকে প্রতিষ্ঠানটিকে বাংলা বই যোগ করার জন্য ই-মেইলের মাধ্যমে অনুরোধ করে আসছিলেন। অবশেষে গত সপ্তাহে ফিরতি এক ই-মেইলে বাংলা বই যোগ করার বিষয়টি আলী সবুজকে নিশ্চিত করে রোম পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি।
এরপর থেকেই রোমের মেট্রোরেল ও কিছু ট্রেনে কিউ আর কোডে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও মাইকেল মধুসূদন দত্তসহ বেশ কয়েকজনের বই যোগ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code