ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো দুই দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া ও ব্রুনেই। রবিবার মালয়েশিয়া ও ব্রুনেই জানিয়েছে, ২৯ জুন বৃহস্পতিবার দেশ দুটিতে ঈদুল আজহা পালন করা হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

Manual5 Ad Code

খবরে বলা হয়েছে, রবিবার ব্রুনেইয়ের আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম দেশটি ২৯ জুন ঈদুল আজহা পালন করবে।

Manual8 Ad Code

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতে এখনও চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। ঈদুল আজহার প্রথম দিন জিলহজের দশ তারিখ পালন করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code