সেনা প্রত্যাহার রুশ বাহিনীর ‘দুর্বলতা’: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার দখলকৃত খেরসন থেকে সেনা প্রত্যাহারকে রুশ সেনাবাহিনীর ‘প্রকৃত দুর্বলতা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, মস্কো যে চূড়ান্ত সমস্যার মুখোমুখি তা একেবারে স্পষ্ট। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

Manual8 Ad Code

বুধবার হঠাৎ করে রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন। খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হলো খেরসন শহর। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code