গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীর চাপ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: গতকাল বুধবার ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। ছুটির তৃতীয় দিনে এসে আজ বৃহস্পতিবার ২০ এপ্রিল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের তেমন চাপ নেই। বাড়ি যাওয়ার জন্য ভোর থেকে বাসস্ট্যান্ডগুলোয় এসে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।

Manual1 Ad Code

একেকটি বাস আসার সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ যাত্রীরা সেসব বাসে চেপে বসছে। যদিও সড়কের বিভিন্ন জায়গায় যানজটের কারণে কিছুটা সময় লাগছে বলছেন পরিবহন-সংশ্লিষ্টরা। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর মানুষের চাপ কম।

Manual4 Ad Code

গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরমে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বাস টার্মিনালে যাত্রীদের বিশ্রামাগারের জন্য পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অনেকেই টার্মিনাল বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন কাউন্টারগুলোর সামনে। নির্ধারিত সময়ে বাস না ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। প্রচণ্ড গরম সহ্য করেও শুধু বাড়ি যাওয়ার জন্য এসব কষ্ট সহ্য করছেন ঘরমুখী এসব মানুষ। এ ছাড়া গাড়ির চাপ বেশি থাকায় রাজধানী থেকে বের হওয়ার বিভিন্ন সড়কে ছিল গাড়ির চাপ।

Manual2 Ad Code

অপেক্ষমাণ যাত্রী মামুন বলেন, গাড়ির জন্য অপেক্ষা করছি, এখনও গাড়ি আসেনি। গরমে কী অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন। তারপরও পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ঠিকমতো পৌঁছাতে পারবো এবং পরিবারের সঙ্গে ঈদ করতে পারবো, এটাই বড় কথা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code