এআইয়ের সাহাজ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেজে তথ্য হাতানোর চেষ্টা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠ নকল করে এবং বার্তা পাঠিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এক প্রতারক। এই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছেন তিনি।

Manual3 Ad Code

আজ মঙ্গলবার (৮ জুলাই) সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ব্যক্তি মার্কো রুবিও সেজে তিনজন বিদেশি মন্ত্রী, যুক্তরাষ্ট্রের একজন গভর্নর এবং কংগ্রেসের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছেন। শুধু তাই নয় রুবিও যে ভাষায় বার্তা লেখেন, এআই ব্যবহার করে তিনি ঠিক তেমনভাবেই লেখা লিখেছেন।

এর পেছনে কোন ব্যক্তি ছিলেন সেটি এখনো খুঁজে বের করা যায়নি। তবে ওই ব্যক্তি উচ্চপদস্থ লোকদের থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

প্রতারক ব্যক্তি সিগন্যাল অ্যাপের মাধ্যমে এ প্রতারণা করার চেষ্টা করেন। যা ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ব্যাপকভাবে ব্যবহার করেন।

Manual7 Ad Code

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তথ্য হাতানোর প্রক্রিয়াটি শুরু হয় জুনের মাঝামাঝি সময়ে। তখন ওই প্রতারক রুবিরও নাম দিয়ে সিগন্যালে ‘marco.rubio@state.gov’ নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন। এমন নাম দেখে ওই তিন মন্ত্রী, গভর্নর ও কংগ্রেসের সদস্য কোনো সন্দেহই করেননি।

Manual7 Ad Code

এরআগে গত মে মাসে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলসের ফোন হ্যাক করে এক হ্যাকার মার্কিন সিনেটর, গভর্নর এবং ব্যবসায়ী এক্সিকিউটিভদের ফোন ও বার্তা পাঠান। এর প্রভাবে পরবর্তীতে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে নেমেছিল।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code