এগুচ্ছেন বাংলাদেশ আইডলের তালহা…

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual3 Ad Code

আমিনা বেগম ঃ বর্তমান সময়ের উদীয়মান কণ্ঠশিল্পী তালহা। পুরো নাম গোলাম রাব্বি তালহা। ছোটবেলা থেকে পারিবারিকভাবে গানের চর্চা থাকলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার ছোঁয়া মেলেনি খুব একটা। বড় ভাই মশিউর রহমানের কাছেই তালহার গানের হাতে খড়ি। উল্লেখ্য তিনিও বাংলাদেশের ইসলামী সঙ্গীতের একজন বিশিষ্ট শিল্পী ও সুরকার। চমৎকার কণ্ঠস্বরের প্রতিভা দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ছোটবেলা থেকেই অনেক প্রশংসা কুড়িয়েছেন তালহা। কলেজে পদার্পনের সাথে সাথেই এক স্বর্ণালী সুযোগ আসে সুপ্ত প্রতিভা বিকাশের। বাংলাদেশের এস.এ টিভি কর্তৃক আয়োজিত বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় অডিশন রাউন্ডের প্রথমেই চার বিচারকের সুদৃষ্টি কেড়ে নেন তালহা। সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত প্রতিযোগীদের সাথে চূড়ান্ত প্রতিযোগিতায় মেতে উঠেন তালহা।

Manual7 Ad Code

Manual7 Ad Code

পাশাপাশি চলতে থাকে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শক শ্রেুাতাদের অগনিত ভোট পেয়ে সামনে এগুতে থাকা তালহা। বাংলাদেশী আইডল এ সারা বাংলাদেশে চতুর্থ স্থান অধিকার করলেও তার শ্রুতিমধুর মনোমুগ্ধকর গায়কী ভঙ্গি দিয়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন তালহা। এরপর এস.এ টিভিসহ আরো কিছু বাংলাদেশী টিভি চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেছেন তালহা। আর বিপুল প্রশংসা কুড়িয়েছেন বিভিন্ন মঞ্চানুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। প্রায় সব ধরনের বাংলা গানেই তার দখল রয়েছে। সকল উদীয়মান শিল্পীরই স্বপ্ন থাকে একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হিসাবে সারা বিশ্বেখ্যাত হওয়া আর তালহাও এর ব্যতিক্রম নয়। ইউটিউবের মাধ্যমে তালহা বাংলা গান দিয়ে যথেষ্ট পরিচিতি পেলেও সম্প্রতি ইংরেজী ভাষায় গাওয়া তার কিছু নাশিদ বৃটেনের বাংলাভাষী কয়েকটি টিভি ও রেডিও চ্যানেলে প্রচারিত হয়। আর এর ফলে শুধু বৃটেন নয় সারা ইউরোপ ও যুক্তরাজ্যে তালহার নাশিদ দর্শক-শ্রেুাতারা উপভোগ করতে পারছেন। টিভি কিংবা রেডিও চ্যানেলে তালহার গাওয়া ইংরেজী নাশিদগুলো নিয়মিত প্রচারের ফলে বালা ভাষাভাষী ছাড়াও কমিউনিটির দর্শক শ্রেুাতার কাছে তালহা একজন নাশিদ শিল্পী হিসাবে ও পরিচিত হয়ে উঠছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code