এমন আন্দোলন হবে, যা গত ৫২ বছরে কেউ দেখেনি: দুদু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘মানুষকে মানুষের মতো বাঁচার সুযোগ দেওয়ার জন্য আপনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করেন। তা না হলে যে আন্দোলনের মুখোমুখি আপনি হবেন, গত ৫২ বছরে এমন আন্দোলন কেউ কখনও দেখেনি।’

Manual3 Ad Code

সোমবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘তেল, গ্যাস, বিদ্যুৎসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র প্রতিবাদে এবং ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি’র দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল- ঢাকা মহানগর উত্তর আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

Manual8 Ad Code

বর্তমানে দেশের চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগ সরকারকে ‘মহাবিপদে ফেলে দিতে পারে’ মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা আপনাকে (আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বিপদে ফেলতে চাই না। আপনারা সসম্মানে যেন প্রস্থান করতে পারেন এবং মানুষের কাছে ভুল স্বীকার করতে পারেন, সে সুযোগ আমরা দিতে চাই।’

গত ৫২ বছরের মধ্যে বর্তমান সরকার দেশকে ‘ভয়াবহ অবস্থার মধ্যে নিয়ে গেছে’ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার ভয়ংকরভাবে স্বাধীনতাকে বিপন্ন করেছে। মানুষের জীবনকে বিপন্ন করেছে। দেশের অস্তিত্বকে হুমকির মুখে নিয়ে গেছে। এ সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। এই পার্লামেন্ট তথাকথিত নিশি রাতের পার্লামেন্ট।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code