এ কি হাল নিলয় আলমগীরের!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :  মডেল-অভিনেতা নিলয় আলমগীর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। যার সাথেই দেখা হচ্ছে তাকে ধরেই জিজ্ঞাসা করছেন কিছু। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। চোখ রাখতে হবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ইউটিউব চ্যানেলে।

‌’হয়নি বলা’ শিরোনামের নতুন একটি গানে এভাবেই আবির্ভূত হবেন মডেল ও অভিনেতা নিলয়।
গানটি গেয়েছেন ইলিয়াস হোসাইন ও মৌমিতা নদী। আর এই গানের ভিডিওতেই ব্যতিক্রমী চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয়  অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। নিলয়ের সঙ্গে অভিনয় করছেন  কারিন নাজ। এ ছাড়াও ভিডিওতে আরও  দেখা যাবে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ প্রয়াত সিরাজ হায়দার এবং টিভি অভিনেতা কাজী উজ্জলকে। থাকছে ইলিয়াস হোসাইনের উপস্থিতিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
ওমর ফারুকের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা এবং ভিডিওর গল্প লিখেছেন ইলিয়াস হোসাইন নিজেই। টানা ৩ দিন শুটিং হয়েছে উত্তরা ও ঢাকার অদূরে ৩০০ ফিটের মনোরম লোকেশনে।
গানটি প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, ‘অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ আলাদা। মডেল হিসেবে পেয়েছি নিলয়ের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ।সব মিলিয়ে আমার র্দশক-শ্রোতাদের জন্য নতুন চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গান এবং ভিডিওটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’
নিলয় জানান, মিউজিক ভিডিওর গল্পটি যখন ইলিয়সের মুখে শুনি, এক কথায় ভালো লেগে যায়। ভিডিওতে আমাকে সম্পূর্ণ নতুন গেটাপে দেখা যাবে। এরকম গেটাপে দর্শক আমাকে এর আগে দেখেনি।  গানটিও খুব সুন্দর। এই মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো শুটিং ইউনিটকেই। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।
ধ্রুব মিউজক স্টেশন (ডিএমএস) ২৯ মার্চ বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘হয়নি বলা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code