এক যুগের জার্নি শেষে ক্লান্ত বাড়ি ফেরা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: সময়ের হিসাবে ৮ মাস হলেও মূলত এটি একযুগের জার্নি! দীর্ঘ এই সফর শেষে বুধবার (৫ অক্টোবর) ভোরে বাড়ি (ঢাকা) ফিরেছে টিম ‘কাজল রেখা’।
কাজটি শেষ করার প্রতিক্রিয়া প্রসঙ্গে এর জনক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এই ছবিটি শেষ করতে চেয়েছি মূলত ভেতরে জমে থাকা একযুগের ক্লান্তি দূর করার জন্য। গত ৮ মাস সেই ক্লান্তি মুছতে কাজ করেছি টানা। অদ্য ভোরে শুটিং শেষ করে দুর্গাপুর থেকে বাড়ি ফিরেছি ক্লান্ত শরীরে!
শুটিং শেষ হলেও সিনেমার কাজ বাকি রয়েছে অনেক। এমনটাই মন্তব্য করেন সেলিম। কারণ, সম্পাদনা, সংগীত, কালার গ্রেডিংসহ প্রচুর কাজের পর সিনেমার মূল চেহারা দাঁড়াবে। এর জন্য এ বছরটা সময় চাইছেন নির্মাতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code