ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের জাতীয় শোক দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

রাজু আহমেদ ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগ। ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের বিভিন্ন নেতাকর্মীসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৯ অগাষ্ট বার্মিংহামের স্মলহীথের একটি হলে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি মাহমুদ আলীর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক এ কে এম আলী হাসান ও যুগ্ম সম্পাদক নুরুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ খান,সহ-সভাপতি নাজমুল ইসলাম,বার্মিংহাম আওয়ামিলেিগর সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,দেলোয়ার হোসেন লিটন,কাজী মাসুম,সাদেক মিয়া শামসু,শাহ রুকন আহমেদ,সাইফুল আলম,জুম্মাহ আহমেদ লিটু,সৈয়দ সাদেক আহমেদ,জুবের আলম,সিরাজুল ইসলাম তছলু,এমদাদুর রহমান সুয়েজ,হোসেন আহমেদ,শামিম আহমেদ,দিপু শেখ,আশিক মিয়া এরশাদ আলম,আলী আহমেদ,খালেদ ভূইয়া,মইন চৌধুরী.আমিরুল ইসরাম বেলাল,আবুল খায়ের,লোকমনা চৌধৈুরীসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code