বেথনালগ্রিন-বো লেবারপার্টির ড.আনিছ সভাপতি, বাবুল খান সেক্রেটারি নির্বাচিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual1 Ad Code

বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টির বিএমই এজিএম: ডক্টর আনিছ সভাপতি, বাবুল খান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত সোমবার, ১১ জুলাই, ২০২২  অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পূর্ব লন্ডনের মাইক্রবিজনেস সেন্টারে টাওয়ার হেমলেটস বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টির বিএমই এজিএম সম্পন্ন হয়েছে। লেবার পাটির সদস্যদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্যের পর সংঘঠনের সভাপতি আজমল হুসেন এবং বিএমই অফিসার রফিক উল্লার আংশিক সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন বর্তমান কমিটির সাধারন সম্পাদক বাবুল খান।

Manual4 Ad Code

অপারগতা এবং বিগত বছরের মিনিটস পাস এবং অফিসারস রিপোর্টের পর ২০২২-২০২৩ বছরের নির্বাচন পরিচালনার জন্য সাবেক কাউন্সিল লিডার হেলাল আব্বাস এবং বর্তমান লিডার কাউন্সিলর সিরাজুল ইসলামকে টেলার মনোনয়ন দেয়া হয়।

বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টির বিএমই কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে উপস্থিত সদস্যগণ সভাপতি পদে ডক্টর আনিছুর রহমান আনিছ এবং সাধারন সম্পাদক বাবুল খানকে নির্বাচিত করেন। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- নাজমা হুসেন, শাহনুর খান, সহ সম্পাদক- আনোয়ার মিয়া, হামিদা ইদ্রিস, ট্রেজারার- রৌশন আরা চৌধুরী, মেম্বারশিপ অফিসার- রেদয়ান হুসেন, সোশ্যাল মিডিয়া অফিসার- নাজমুল হুসেন, কমিউনিকেশন্স অফিসার- লিটন হুসেন এবং ফারুক উদ্দিন আহমেদ, পলিসি এডুকেশন অফিসার- নাসরিন খানম, কেম্পেইন- শাহিদা রহমান এবং নুরুজ্জামান মনি, ডিসএবিলিটি অফিসার- হুসনে আরা মতিন এবং কামরুন্নেহার মমতা, ইউথ অফিসার- হামিম চৌধুরী, উইমেন্স অফিসার- আমিনা আলী।

জেনারেল কমিটি ডেলিগেট নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র সেলিম উল্লাহ এবং হামিদা ইদ্রিস। দ্বিতীয় পর্বে টাওয়ার হেমলেটস বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টির বিএমই ২০২২-২০২৩ সালের জন্য নব নির্বাচিত ড. আনিছুর রহমান আনিছ উপস্তিত সকল কমরেডগণকে স্বাগত এবং ধন্যবাদ জানান।

Manual1 Ad Code

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন- কাউন্সিল লিডার কাউন্সিলার সিরাজুল ইসলাম, সাবেক লিডার হেলাল আব্বাস, কাউন্সিলর মাহফুজ ফারুক, কাউন্সিলর শুভ হুসেন, কাউন্সিলর রেবেকা সুলতানা, সাবেক মেয়র সেলিম উল্লাহ, সাবেক স্পিকার মিজানুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক স্পিকার আহবাব হুসেন, সাবেক কাউন্সিলর মামুন রশিদ, সাবেক কাউন্সিলর পুরু মিয়া, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর শাহ সুহেল আমিন, সিএলপি সেক্রেট্রারী এবং সাবেক কাউন্সিলর তারিক খান, নাজমা হুসেন, নজরুল আমিন, সানু মিয়া, হামিম চৌধুরী, শাহিদা রহমান, নাসরিন খান, শাহনুর খান, সুলেমান হাসি প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ভিক্টোরিয়া অভাজি।

বক্তারা বলেন, বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টি বিএমই বিগত এক দশকের বেশি সময় ধরে কমিউনিটির বিভিন্ন ইস্যুতে শক্তিশালী ভুমিকা পালন করে আসছে। নির্বাচনী প্রচারণায় সমস্থ টাওয়ার হেমলেটস ছাড়াও এর পার্শ্ববর্তী বারা নিউহাম, হেকনি, কেমডেনে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে ইতিমধ্যে তাঁদের কর্মদক্ষতার পরিচয় দিয়েছে। আমরা আশা করি নতুন নেতৃত্ব আগামীতে বেথনালগ্রিন এন্ড বো লেবার বিএমই স্থানীয় এবং জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code