

রাজু আহমেদ ঃ প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাঙালীদের বাংলা ভাষা শেখা ও পড়ার বিষয়ে আগ্রহী করার প্রত্যয়ে বার্মিংহামের বাংলা গণমাধ্যমকর্মীরা শুরু করতে যাচ্ছে একটি বাংলা স্কুল। তাদের সংগঠন একটু অন্যরকমের উদ্যোগে জনপ্রিয় সংবাদপত্র বাংলা কাগজের সহযোগিতায় বিজয়ের মাস ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই বাংলা স্কুল পরিচালনার বিষয়ে কমিউনিটির মানুষদের নানা পরামর্শ গ্রহণেনর লক্ষ্যে কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যাক অভিভাবকদের উপস্থিতিতে গত ১৩ নভেম্বর সোমবার বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডে অবস্থিত মিডিয়া পয়েন্টে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। টিভি ওয়ানের মিডল্যান্ডস প্রতিনিধি ও বাংলা স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান কলামিষ্ট আমিরুল ইসলাম বেলালের সভাপতিত্বে ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পরামর্শ সভা শুরু হয় মৌলানা রশীদ আহমেদের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে। সভার শুরুতেই বাংলা স্কুল প্রতিষ্টার নেপথ্য বিষয় নিয়ে আলোকপাত করে আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,একাত্তর টিভির বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ,এল বি টুয়েন্টি ফোর ডট টিভির উপস্থাপক কলামিষ্ট শেবুল চৌধুরী ও মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,বাংলা টিভির মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী,বাংলা কাগজের আহমেদ ক্বাবির ও চ্যানেল এসের প্রতিনিধি রিয়াদ আহাদ।
পরে একে একে বক্তব্য রাখেন বাংলা স্কুল পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জাকির হোসেন,বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর আব্দুল এম চৌধুরী সুমন,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ,কমিউনিটি নেতা জালাল চৌধুরী,কামাল আহমেদ,আবু এইচ চৌধুরী সুইট,ফিরোজ রাব্বানী,সৈয়দ শহীদ আলী,রহমত আলী,সোহেল আহমেদ চৌধুরী,মোহাম্মদ মুন্তাকিম,এমদাদুল হক লাভলু,জাহেদ উদ্দিন,জুনেদ আহমেদ,মনসুর আলম,সৈয়দ নাদির আহমেদ,জমসেদ আলী,শামীম আহমদ খান,খালিক মল্লিক,আলী আহমদ,মিজানুর রহমান সুমন,মাহবুব আলম,জাকারিয়া আহমদসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,গনমাধ্যমকর্মীরা যে কোনো উদ্যোগ গ্রহণ করলে কমিউনিটি থেকে স্বতস্ফুর্ত সহযোগিতা পাওয়া যায় এবং তা সফলও হয়। বাংলা শেখার স্কুল প্রতিষ্টার বিষয়ে সর্ব্বোচ্চ সহযোগিতার আশ্বাসও প্রদান করেন কমিউনিটির নেতৃবন্দ। উল্লেখ্য সপ্তাহের প্রতি রোববার দুপুর ১২ থেকে বেলা ২টা ৩০ পর্যন্ত বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিডিয়া পয়েন্টে চালু হতে যাওয়া এই বাংলা শেখার স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষিকাদের পরিচালনায় সম্পূর্ণ বিনামূল্যে ৫ থেকে ১৫ বছরের শিশু-কিশোরদের বাংলা শেখানোর পাশাপাশি ফ্রি খাবারও পরিবেশন করা হবে। এছাড়া বাংলা স্কুলে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের যোগাযোগের জন্য আমিরুল ইসলাম বেলালের ০৭৫৮১২০১৮০৮ অথবা আহমেদ ক্বাবিরের ০৭৮৮৯২০১৮১১ নাম্বারে যোগাযোগের জন্যও বলা হয়েছে।