ব্রিটিশ সেনাদের মধ্যাহ্নভোজ পরিবেশন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

যুক্তরাজ্য ডেস্কঃ তালিনের নিকটে তাপা সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় সেনাদের ক্রিসমাসের শুভেচ্ছা জানান জনসন। সেনা ঘাটির ক্যান্টিনে নিজ হাতে সেনাদেরকে টার্কি এবং ইয়র্কশায়ার পুডিং পরিবেশন করেন তিনি। বর্তমানে ঘাটিটে প্রায় ৮৫০ ব্রিটিশ সেনা সদস্য আছেন।

Manual6 Ad Code

এসময় প্রধানমন্ত্রী জনসন সেনাদের উদ্দেশ্যে বলেন, কয়েক দিনের মধ্যে, আমাদের দেশে প্রত্যেকে তাদের পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করবে। অন্যদিকে, আপনারা দুর্দান্ত ঠান্ডা জায়গায় পরিবার থেকে অনেক দূরে থেকে যাবেন। এটি সত্যিই বেদনাদায়ক। তবুও আপনারা যা করছেন তা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে প্রত্যেকেই শান্তিতে এবং সুরক্ষিতভাবে ক্রিসমাস করতে পারে। তার কারণ আপনারা এখানে থেকে আমাদের সুরক্ষা দিচ্ছেন। পাশাপাশি তিনি নেটোর প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি এবং রাশিয়ার সঙ্গে এস্তোনিয়ার পূর্ব সীমান্ত রক্ষার প্রতিও জোর দেন।

মূলত কুইনস রয়্যাল হুসার্স থেকে বাছাইকৃত সেনারা এস্তোনিয়ায় ন্যাটো যুদ্ধ গ্রুপে, ফ্রান্স ও ডেনমার্কের সেনা ও কর্মীদের সঙ্গে এখানে কাজ করছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code