স্বাস্থ্যের নথি চুরির ঘটনায় চার কর্মচারী সাসপেন্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ টি ফাইল চুরির ঘটনায় ৪ কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে। ওই চার কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার (১৬ নভেম্বর) এই তথ্য জানান তিনি।

Manual7 Ad Code

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদৎ হোসাইনের দপ্তর থেকে ১৭টি নথি খোয়া গেলে ২৮ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

Manual3 Ad Code

শাহবাগ থানায় করা জিডিতে বলা হয়, গত ২৭ অক্টোবর বুধবার নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই। যে নথিগুলো খোয়া গেছে সেগুলোর সিংহভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত। জিডিতে ১৭টি নথির নম্বর ও বিষয় উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, শহীদ তাজউদ্দীন আহমেদ, রাজশাহী মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজের কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি, রিপোর্ট অধিদপ্তরের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহন বরাদ্দ ও ক্রয় সংক্রান্ত নথি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code