এশিয়ান গেমস পদক জয়ী জুরাছড়ি দুই কৃতি সন্তান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি, (রাঙ্গামাটি)
দেশের গন্ডি পেরিয়ে ১৩ তম দক্ষিণ এশিয়ান গেমস ব্রোঞ্জ পদক জয়ী জুরাছড়ি দুই কৃতি সন্তান সুর কৃষ্ণ চাকমা ও মেয়েবী চকমা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জুরাছড়ি জোন কমান্ডার লেঃকর্ণেল তানভীর হোসেন বলেন, একজন গর্বীত সন্তান গড়ে উঠার পেছনে মায়ের অবদান অতুলনীয়, এই প্রত্যন্ত জুরাছড়ি উপজেলার ক্রীড়াঙ্গনে দেশের মানচিত্রে সুনাম অক্ষুন্ন রাখতে আমাদের সকলের প্রচেষ্ঠা অব্যাহত রাখতে হবে। তিনি আরো জানান,শান্তি সম্প্রীতি উন্নয়ন এই ধারাবাহিকতা বজায় রেখে ক্রীড়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন সর্বাক্তক সহযোগিতা দিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।২৩ ডিসেম্বর ২০১৯ জুরাছড়ি অফিসার্স ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন,আমরা কখনো ভাবিনি এই প্রত্যন্ত জুরাছড়ি উপজেলা থেকে আমাদের কৃতি সন্তানেরা দেশের সুনাম সহ আন্তর্জাতিক ভাবে ব্রোঞ্জ পদক জয়ী করতে পারবে,আমি আজ অত্যন্ত গর্বীত এই দুই কৃতি সন্তানদের নিয়ে,আগামীতে যাহাতে লাল সবুজের পতাকা বুকে ধারণ করে নিজেদের মাটিতে স্বর্ণ পদক নিয়ে আনতে পারেন এই প্রত্যাশা করেন।

Manual6 Ad Code

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন,আজ এই সংবর্ধনা অনুষ্ঠান দেখে আমি সত্যি গর্ববোধ করছি,আমার অনুপ্রেরণায় আজ আমার বাগিনা বক্সিং খেলায় দেশ সেরা হয়ে লাল সবুজ পাতাকা নিয়ে ১৩ তম এশিয়ান গেসম ২০১৯ ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন। আগামীতে যাহাতে আরো বেশী আন্তর্জাতিক অঙ্গন থেকে সুনাম বয়ে আনতে পারেন এজন্য সকলের ভালোবাসা প্রয়োজন।
রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এর সঞ্চালনায়, জুরাছড়ি নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, প্রমূখ।
ব্রোঞ্জ পদক জয়ী সুর কৃষ্ণ চাকমা জানান,এই পদক নিয়ে আমি তেমন সন্তুষ্ঠ নয়,যেদিন লাল সবুজের পতাকা নিয়ে স্বর্ণ পদক জয়ী করে ছিনিয়ে আনতে পারব সেদিনই আমার জীবনটা স্বার্থক বলে মনে করব,এজন্য তিনি সারা দেশের জনগণের আর্শিবাদ কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন,এখানকার ছেলেমেয়েদের অনেক মেধা অন্বেষণ আছে,এদেরকে একটু গাইড প্রদান করলে ক্রিকেটের ক্ষেত্রে ও অনেক দুর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে,এজন সকল স্থরের বিত্তবান দের এগিয়ে আসার অনুরোধ জানান।অনুষ্ঠান শেষে পদোন্নতী জনিত কারণে ডাঃবিপাশ খীসাকে সম্মাননা স্বারক তুলেদেন অতিথি বৃন্দ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code