নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ রুশ কূটনীতিকদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লন্ডন প্রতিনিধি: ‘গুপ্তচর’ পাঠানোর চেষ্টার অভিযোগে একাধিক রুশ কূটনীতিককে নেদারল্যান্ডস ত্যাগের নির্দেশ দিয়েছে ডাচ সরকার। সেন্ট পিটার্সবুর্গের কনস্যুলেট বন্ধ করার পাশাপাশি হেগেতে থাকা রুশ দূতাবাসের কর্মীর সংখ্যা সীমিত করা হবে বলে জানিয়েছে দেশটি।

Manual8 Ad Code

মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং গুপ্তচর পাঠানোর চেষ্টার অভিযোগ এনেছে ডাচ সরকার। এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওয়াপকে হোয়েকস্ট্রা এক বিবৃতিতে জানান, ‘রাশিয়া কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গোয়েন্দা এজেন্টদের আনার চেষ্টা চালাচ্ছে। আমরা এটি করতে দিতে পারি না এবং দেবো না।’

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘কয়েকজন রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ত্যাগ করতে হবে’।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code