খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের আপিল

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে দুদক। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়।
আপিলে খালেদা জিয়াকে হাইকাের্টের দেয়া জামিন বাতিল চাওয়া হয়েছে। আগামী রবিবার এই আপিলের ওপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। পরদিন ওই আদেশের অনুলিপি প্রকাশ পায়। তবে উচ্চ আদালতের দেয়া এই জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code