গুপ্তচরবৃত্তির অভিযোগে বৃটিশ কূটনীতিক বহিষ্কার করলো রাশিয়া

লেখক: Rumie
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের এক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেম দিয়েছে রাশিয়া। সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই খবর সামনে এলো।রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, ওই কূটনীতিক রাশিয়ায় প্রবেশের সময় ভুয়া তথ্য প্রদান করেছিলেন। পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনৈতিক বৈঠকের আড়ালে সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টারও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, তার কূটনৈতিক স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং তাকে দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

Manual7 Ad Code

তবে যুক্তরাজ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রাশিয়ার পদক্ষেপকে সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেছেন, এটি বৃটিশ কূটনীতিকদের বিরুদ্ধে আগ্রাসী ও সমন্বিত হয়রানির অংশ। তিনি আরও বলেন, বৃটিশ দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন মেনে নেয়া হবে না।
এ ঘটনার পর মস্কোতে নিযুক্ত যুক্তরাজ্যের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড্যান ধোলাকিয়াকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তবে এ বিষয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করেননি।

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউত্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এর পর থেকে উভয় দেশই একাধিকবার একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে।এর আগে চলতি বছরেও একই ধরনের অভিযোগে রাশিয়া একজন বৃটিশ কূটনীতিককে বহিষ্কার করে। এছাড়া ২০২৫ সালের মার্চে দুই বৃটিশ কর্মকর্তাকে বহিষ্কারের জবাবে যুক্তরাজ্যও এক রুশ কূটনীতিক ও তার পরিবারের সদস্যের কূটনৈতিক স্বীকৃতি বাতিল করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code