দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে চীনা সামরিক বাহিনী। অভিযোগ অনুসারে, সমুদ্রসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ নজরে আসে চীনা সামরিক বাহিনীর। সতর্কবার্তা জানিয়ে সেটিকে ফেরত পাঠায় চীন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানায়, মার্কিন নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিলিয়াস যুদ্ধজাহাজটি প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে জলপথে প্রবেশের পর আইন অনুসারে সতর্কবার্তা জানিয়ে সেটিকে চলে যেতে বলে তারা।

Manual3 Ad Code

পিএলএ’র মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, ‘সরকারের অনুমতি ছাড়াই চীনের সমুদ্রসীমায় মিলিয়াস যুদ্ধজাহাজটি অনুপ্রবেশ করে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করেছে।’

Manual4 Ad Code

তবে চীনের এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code