গোপালগঞ্জে সোয়ান হাফ ম্যারাথন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

গোপালগঞ্জ :

Manual4 Ad Code

“সু-স্বাস্থ্য করবো অর্জন-মাদক করবো বর্জন” এ শ্লোগানকে ধারন করে গোপালগঞ্জে সোয়ান হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬ টায় গোপালগঞ্জ সদর উপজেলা মাঝিগাতী দশপল্লী এনকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বৌলতলী ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। ঢাকা, চট্রাগ্রাম, সিলেট, গাজীপুর জেলাসহ বিভিন্ন জেলার ১১৪ জনসহ মোট ৩০৯ জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেন। প্রতিযোগীতায় ২১ জন নারী প্রতিযোগীও অংশ গ্রহন করেন।
হাফ ম্যারাথনে (২১ কিলোমিটার) ১ ঘন্টা ২০ মিনিটে অতিক্রম করে ঢাকার ধামরাইয়ের ইমন হোসেন প্রথম স্থান, ১ ঘন্টা ২১ মিনিটে গোপালগঞ্জের জালালাবাদের জামিল শেখ দ্বিতীয় ও ১ ঘন্টা ২৫ মিনিটে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম মাহফুজুল হক তৃতীয় স্থান অর্জন করেন।
নারীদের হাফ ম্যারাথনে ২ ঘন্টা ১১ মিনিটে সাদিয়া ইসলাম মোনা প্রথম, ২ ঘন্টা ২৪ মিনিটে হামিদা আক্তার জরা দ্বিতীয় ও ২ ঘন্টা ২৭ মিনিটে রেশমা নাহার রতœা তৃতীয় স্থান অর্জন করেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০ জন প্রতিযোগী নির্দিষ্ট স্থানে আসতে পারায় তাদেরকে সান্তনা পুরস্কার হিসেবে মেডেল দেয়া হয়। আর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে ক্রেস্ট প্রদান করা হয়।
সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খবির উদ্দিন খান বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান, মাঝিগাতী দশপল্লী এন কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে এম কামাল হোসেন, স্কুলের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code