জাতীয় শোক দিবসে গ্রেটার ম্যানচেষ্টার বঙ্গবন্ধু পরিষদের “চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

ম্যানচেষ্টার ব্যুরো অফিস ঃ বাংলাদেশর স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রেটার ম্যানচেষ্টার বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে “চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা,সাংবাদিক-কলামিষ্ট,রাজনৈতিক,সাংস্কৃতিক কর্মীসহ কমিউনিটিরি নানা স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২১ অগাষ্ট গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রুহুল আমীন চৌধুরী মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সি,এম,বিল্লাহ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শুরু হয় আব্দুল হান্নানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে। পরে বঙ্গবন্ধুসহ পনেরো আগষ্ট এবং একুশে আগষ্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।”চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক শোক দিবসের এই আলোচনা সভায় আলোচকরা বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবন,রাজনৈতিক আদর্শ,বাঙালির শত বছরের লালিত স্বপ্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। এসময় তারা বঙ্গবন্ধুর অবিসংবাদিত্ব নেতৃত্ব ও আত্মত্যাগের কথা শ্রদ্ধাচিত্তে স্মরণ করে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এবং তাঁর দর্শন ও দীর্ঘ কর্মজীবনের ইতিহাস নতূন প্রজন্মের কাছে তুলে ধরার উপড় গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন জাতির জনকের চেতনা ও আদর্শ বাঙালী জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে মুছে ফেলা যাবেনা।

Manual7 Ad Code

সভা থেকে বঙ্গবন্ধুর ত্যাগ,আদর্শ ও চেতনাকে ধারণ করে বাংলাদেশর উন্নয়নের অর্গযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়। আলোচনায় অংশ নেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সুরাবুর রহমান,বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক নুরুজ্জামান মনি, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা,বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি বোরহান আহমদ,চেতনা ইউকে‘র সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান,বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট ফারুক যোশী,বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ম্যানচেষ্টার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারী ডি এন কোরাইশী ও সহ-সভাপতি সায়কুল ইসলাম, অল ইউরোপীয়ান বঙ্গবন্ধু পরিষদ নর্থ ওয়েষ্ট এর সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,বিশিষ্ট ব্যবসায়ী কমিনিটি নেতা আলহাজ্ব সুরক মিয়া,আওয়ামীলীগ নেতা বসর চৌধুরী,বঙ্গবন্ধু পারিষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির চৌধুরী পাপ্পু,সহ সাধারণ সম্পাদক সৈয়দ আবিদুর রব চৌধুরী,বাংলা কাগজের উপদেষ্টা সুরুজ্জামান মান্নান,ম্যানচেষ্টার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক ওয়েছ ও সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল, বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমূখ। আলোচনা সভা শেষে ১৫ অগাষ্ট এবং ২১ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আহমদ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code