বৈধ করার পক্ষে জার্মানি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস: গাঁজার বিনোদনমূলক ব্যবহার ও চাষ বৈধ করার জন্য বুধবার একটি বিতর্কিত বিল পাস করেছে জার্মানির মন্ত্রিসভা। এ বিলটি আইন হিসেবে পাস হলে এটি হবে ইউরোপের মধ্যে গাঁজার বিষয়ে সবচেয়ে উদার আইন, যা সারাবিশ্বে একই ধরনের ট্রেন্ড তৈরির ক্ষেত্রে গতিপ্রদান করতে পারে।

Manual7 Ad Code

এনডিটিভি জানিয়েছে, এ আইনের আওতায় প্রাপ্তবয়স্করা ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সঙ্গে রাখতে পারবে এবং সর্বাধিক ৩টি গাছ লাগাতে পারবে।

Manual8 Ad Code

চ্যান্সেলর ওলাফ স্কোলজের বাম সরকার আশা প্রকাশ করে বলেছে, এই আইন পাশ হলে তা কালোবাজারিদের দৌরাত্ম্য কমিয়ে আনবে এবং দূষিত গাঁজা সেবন থেকে ভোক্তাদের সুরক্ষা দেবে। একইসঙ্গে এই আইন মাদক সম্পর্কিত অপরাধ কমিয়ে আনবে, যা বিচার ব্যবস্থার ওপর থেকেও চাপ কমাবে।

স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবাখ জানান, এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো গাঁজা ব্যবহার সম্পর্কে যে ট্যাবু রয়েছে সমাজে তা দূর করা। একইসঙ্গে এটি মাত্রাতিরিক্ত গাঁজা সেবনের ঝুঁকি সম্পর্কে জনসাধারণতে সচেতন করতে একটি ক্যাম্পেইন হিসেবে ব্যবহৃত হবে, যা গাঁজা গ্রহণের মাত্রা কমিয়ে আনবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code