জুড়ীতে বিজিবির অভিযানে মদ ও মোটরসাইকেল সহ মাদক কারবারি আটক

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual2 Ad Code

মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার):

Manual6 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ বোতল মদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে। এ সময় একজন চোরাচালানি পালিয়ে যেতে সক্ষম হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী–ফুলতলা পাকা রাস্তা এলাকায় সন্দেহভাজন যানবাহনে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয় এবং আরেকজন পালিয়ে যায়।

Manual7 Ad Code

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, জব্দকৃত মদের সিজার মূল্য ১৮ হাজার টাকা, মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনের সিজার মূল্য ১ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য এক লক্ষ ঊনসত্তর হাজার টাকা।

Manual5 Ad Code

আটককৃত দু’জন হলেন ধলাই হাওর এলাকার ৬ নং কোয়ার্টারের বাসিন্দা হরিনারায়ণ যাদবের ছেলে যতন যাদব (৩৮) এবং এলবিনটিলা এলাকার ১১ নং কোয়ার্টারের বাসিন্দা নকুল বুনার্জির ছেলে সন্তোষ বুনার্জী (৩৩)। উভয়ই উপজেলার ফুলতলা ইউনিয়নের বাসিন্দা। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি হলেন রাজকী এলাকার ৭ নং কোয়ার্টারের বাসিন্দা মৃত রতন কুমারের ছেলে শ্রী প্রেম সাগর ওরফে মুন্না (৪৫)।

বিজিবি জানিয়েছে, আটককৃত আসামিসহ উদ্ধার করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জুড়ীতে বিজিবির অভিযানে মদ ও মোটরসাইকেল সহ মাদক কারবারি আটক
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code