২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত বিএনপির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি। সোমবার (১২ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন থাকায় বিএনপির নেতৃত্ব এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

Manual7 Ad Code

মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা? সেদিন কেন তাদের কর্মসূচি—আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না। বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, ‘আমরা সংঘাত চাই না। আওয়ামী লীগ সবসময় সংঘাত চেয়েছে। আমরা বিভাগীয় পর্যায়ে ১০টি সমাবেশ করে প্রমাণ করেছি বিএনপি শান্তির পক্ষে।’

Manual6 Ad Code

স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে ইঙ্গিত মিলেছে, গণমিছিলের কর্মসূচি বিএনপি এগিয়ে এনে ২২ ডিসেম্বর বা ২৪ ডিসেম্বরের পরে নিতে পারে। এই মিছিলে যুগপৎ অংশগ্রহণ করবে গণতন্ত্র মঞ্চ, বাম দলগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code