জামালদের পারফরম্যান্সে খুশি নন সালাউদ্দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: মেয়েরা সাফল্য পাচ্ছে। কিন্তু ছেলেদের ফুটবলে তেমন সাফল্য আসছে না। শেষ ৮ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। সবশেষ কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি ম্যাচে মিশ্র ফল হয়েছে। নমপেনে জয় আসলেও কাঠমান্ডুতে হার দেখতে হয়েছে। জামাল ভূঁইয়াদের এই ফলাফলে খুশি নন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতলেও নেপালের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে হাভিয়ের কাবরেরার দল। নেপালের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স ভালো লাগেনি কাজী সালাউদ্দিনের।
আজ (শনিবার) বিকালে বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির সভা শেষে কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ফুটবলারদের পারফরম্যান্সে মোটেও খুশি না আমি। মাঠে তাদের নিবেদনের ঘাটতি দেখেছি। এভাবে আসলে চলতে পারে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code