টুইটারে যুক্ত হচ্ছে ‘এডিট’ অপশন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :: জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যুক্ত হচ্ছে এডিট অপশন। যার মাধ্যমে পোস্ট করা টুইট গুলো এডিট করা যাবে।

Manual1 Ad Code

দীর্ঘদিন ধরেই টুইটারে এডিটিংয়ের অপশনটি যুক্ত করার দাবি ছিল ব্যবহারকারিদের।

Manual4 Ad Code

জো রোগান এক্সপেরিয়েন্স নামের এক শোতে এসে টুইটারের সিইও জ্যাক ডরসি এডিট অপশন যুক্ত করার আশ্বাস দেন। তবে তিনি এডিংয়ের সময় সীমা বেধে দেওয়ার কথাও বলেছেন।

ফেসবুকে যেকোনো সময় পোস্ট এডিট করার অপশন থাকলেও টুইটারে এমন সুযোগ থাকবে না। এডিট করতে হবে ৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে। কনটেন্টের উপর ভিত্তি করেও সময় সীমা নির্ধারণ করা হতে পারে।

Manual1 Ad Code

এডিটিংয়ের অপশন টুইটারে না রাখার ব্যাপারে ডরসি জানিয়েছেন, এতে রিয়েল টাইম ব্যাপারটা থাকে না। এডিট করার পরও আগের টুইটটি দেখার সুযোগ থাকবে।

Manual5 Ad Code

তবে কবে নাগাদ অপশনটি টুইটারে যুক্ত হবে তা জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code