ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নিতে বললেন সেই রুশ মৃত্যু ব্যবসায়ী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউট। শুক্রবার তিনি এই আহ্বান জানান। ‘মৃত্য ব্যবসায়ী’ নামে পরিচিত এই রুশ ব্যবসায়ী বন্দি বিনিময়ে গত বছর মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বরাতে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

Manual1 Ad Code

টেলিগ্রাম অ্যাপে ট্রাম্পকে এক বার্তায় বাউট লিখেছেন, আমি মনে করি আপনার জীবন বিপন্ন। বাইডেন প্রশাসন আপনাকে শুধু আদালত/কারাগার পর্যন্ত নিয়ে থামবে না। তাদের পথে দাঁড়ানোর বদলে তারা শিগগিরই আপনার জীবন শেষ করে দিবে।

Manual1 Ad Code

টেলিগ্রামে ট্রাম্পকে এই বার্তা পাঠালেও বাউট তা সংবাদমাধ্যমকে দেখিয়েছেন।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। আদালতের আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করা হয়। অবশ্য কিছুক্ষণ পর তিনি জামিনে মুক্ত হয়ে আদালত ছাড়েন। তার বিরুদ্ধে আনীত ৩৪টি অপরাধের অভিযোগের ক্ষেত্রে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code