সিলেট জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : আগামী রোববার (১৭ এপ্রিল) বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সাবেক সভাপতি এম ইলিয়াস আলী ও গাড়ী চালক আনসার আলী গুমের ১০ বছর অতিবাহিত হতে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত এম ইলিয়াস আলীসহ সিলেটের গুমকৃত ৪ নেতাকর্মীর কারো সন্ধান দিতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে এম ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সকল গুম রহস্যের উদঘাটন করা হবে। গুমের সাথে জড়িত সবাইকে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে সিলেট জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এম ইলিয়াস আলী সহ গুমকৃতদের সন্ধান কামনায় জেলা বিএনপি ঘোষিত কর্মসূচীকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

১৭ এপ্রিল রোববার জেলা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানানো হয়। একই সাথে একই দিনে জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ইলিয়াস আলীসহ গুমকৃতদের সন্ধান চেয়ে স্মারকলিপি প্রদানের নির্দেশ দেয়া হয়।

Manual6 Ad Code

এছাড়া এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ১৮ এপ্রিল সোমবার নগরীর দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেনশন হলে জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

Manual1 Ad Code

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, এডভোকেট এটিএম ফয়েজ, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক সিদ্দিকী, মামুনুর রশিদ মামুন, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, সাধারণ সম্পাদিকা ফাহিমা কুমকুম, জেলা বিএনপি নেতা মোঃ শাহাবুদ্দিন, আবুল কাশেম, কুহিনূর আহমদ, আজিজুর রহমান, তাজরুল ইসলাম তাজুল, এডভোকেট মুজিবুর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, যুবদলের যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ, জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, যুবদল নেতা এডভোকেট আবু তাহের, কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজ্জলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুল রাসেল ও ছাত্রদল নেতা মাহবুব আলম প্রমূখ। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code