ডিমলায় বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্নার উদ্বোধন করলেন মন্ত্রিপরিষদ সচিব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) ঃ
নীলফামারীর ডিমলায় বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্নার উদ্বোধন করেন অতিরিক্ত সচিব মন্ত্রিপরিষদ বিভাগ শেখ রফিকুল ইসলাম পিএএ।
শুক্রবার সকালে উপজেলা খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে নীলফামারী জেলা প্রশাসনের পরিকল্পনা ও নির্দেশনায়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, জানো প্রকল্প নীলফামারী এর সহযোগিতায়, লোকালগর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩(এলজিএসপি-৩) এর অর্থায়নে ৬ লাখ ২১হাজার টাকা ব্যয়ে বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্নার এর উদ্বোধন করেন, অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মন্ত্রিপরিষদ বিভাগ শেখ রফিকুল ইসলাম পিএএ। এ সময় (বানিজ্য মন্ত্রনালয়) এর যুগ্ন সচিব জিনাত আরা, (শিল্প মন্ত্রনালয়)এর যুগ্ন সচিব আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহম্মদ মাসুদ রানা, নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউড় রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরন করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code