ঢামেকে পাঁচ বিমানযাত্রীর অবস্থা স্থিতিশীল: স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

নেপালের ত্রিভুবনে বিমান দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ যাত্রীর অবস্থা স্থিতিশীল  বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

Manual2 Ad Code

আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

Manual8 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য আমরা ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের মেডিকেল টিম গঠন করেছি। তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। চিকিৎসাসেবা নিয়ে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট।’

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে পাঁচজন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার বিকেলের মধ্যে নেপাল থেকে আরও একজনকে আনার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া দুজন আহত যাত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিমান দুর্ঘটনায় নিহত আরোহীদের মধ্যে ১৭ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এ সংখ্যা ২৬ জন বলে ধারণা করা হচ্ছে। বাকি মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে।

আগামীকাল সোমবার থেকে শনাক্ত হওয়া ১৭ জনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান মন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code